মা নিজের তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। বিষের প্রভাবে মায়ের মৃত্যু হলেও দুই কন্যা ও এক পুত্র সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সঙ্কটজনক অবস্থায় তিন সন্তানকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫বছর আগে রুখসানার সাথে বিয়ে হয় আজাদের। কিন্তু সংসারে কোন শান্তি ছিল না। প্রায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হত। বিবাদ মেটাতে গ্রামে সালিশীও হয় বহুবার। শুধু তাই নয় হরিশচন্দ্রপুর থানার পুলিশের দোড়গড়া পর্যন্ত এই দম্পতির অশান্তির খবর পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপেও দম্পতির বিবাদ সাময়িক স্থগিত থাকে। গতকাল সেই বিবাদ পুনরায় শুরু হয়। আর এরপরই রুখসানা বাড়িতে রাখা কীটনাশক নিজে ও তাঁর তিন সন্তানকে খাইয়ে আত্মঘাতী হয়। কীটনাশকের প্রভাবে রুখসানার মৃত্যু হলেও তিন সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার পর রুখসানার স্বামী পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/H6yORBnJziw
মালদা